Pewarta Proxy

📋 Server Request & Proxy Logs

Loading active proxy settings...
Developed by Khairul Adha (adhexa.id)
Mengambil log server...

⚙️ Pengaturan Proxy Target

বিষয়বস্তুতে চলুন

ভার্সেল

স্থানাঙ্ক: ৩৭°৪৭′৫২″ উত্তর ১২২°২৪′১৯″ পশ্চিম / ৩৭.৭৯৭৭° উত্তর ১২২.৪০৫৩° পশ্চিম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভার্সেল ইনকর্পোরেটেড
প্রাক্তন নামজাইট (২০১৫–২০২০)
ধরনব্যক্তিগত
শিল্প
প্রতিষ্ঠাকাল২০১৫; ১১ বছর আগে (2015)
প্রতিষ্ঠাতাগিয়েরমো রাউচ
সদরদপ্তর
সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া
,
যুক্তরাষ্ট্র
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
গিয়েরমো রাউচ (সিইও)
কর্মীসংখ্যা
৫৫০ (২০২৫)
ওয়েবসাইটvercel.com

ভার্সেল ইনকর্পোরেটেড একটি মার্কিন ক্লাউড অ্যাপ্লিকেশন কোম্পানি। প্রতিষ্ঠানটি জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক নেক্সট.জেএস তৈরি করেছে এবং বর্তমানে এর রক্ষণাবেক্ষণ করছে।[১]

ভারসেল মূলত ওয়েবসাইট তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য ডেভেলপার টুলস, ফ্রেমওয়ার্ক এবং ক্লাউড অবকাঠামো (ইনফ্রাস্ট্রাকচার) প্রদান করে থাকে।[২] এটি বর্তমানে আলোচিত এআই জেনারেটিভ টুল 'v0'[৩] এবং এআই এসডিকে (AI SDK)-এর নির্মাতা।[৪] কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত পণ্য তৈরির জন্য একটি উন্মুক্ত এবং বিনামূল্যে ব্যবহারের যোগ্য ওপেন-সোর্স লাইব্রেরি পরিচালনা করে।[৫]

ইতিহাস

[সম্পাদনা]

২০১৫ সালে গিয়েরমো রাউচ 'জাইট' নামে ভার্সেল প্রতিষ্ঠা করেন।[৬][৭] রাউচ এর আগে রিয়েল-টাইম ইভেন্ট-ড্রাইভেন কমিউনিকেশন লাইব্রেরি Socket.IO[৮] এবং নেক্সট.জেএস তৈরি করেছিলেন; নেক্সট.জেএস একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যা ভারসেল তাদের নিজস্ব প্ল্যাটফর্মের জন্য অপ্টিমাইজ করেছে।[১] ২০২০ সালের এপ্রিলে জাইট-এর নাম পরিবর্তন করে 'ভারসেল' রাখা হয়, তবে কোম্পানিটি তাদের আগের ত্রিভুজাকার লোগোটি বহাল রাখে।[৬][৯]

২০২১ সালের জুনে ভারসেল তাদের সিরিজ-সি ফান্ডিং রাউন্ডে ১০২ মিলিয়ন ডলার সংগ্রহ করে।[১০] ২০২৩ সালে ভারসেল 'v0' নামক একটি এআই ওয়েব ডেভেলপমেন্ট টুল উন্মুক্ত করে, যা স্বাভাবিক ভাষার প্রম্পট ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে;[৩] এটি ডেভেলপার টুলের জন্য ২০২৫ সালে ওয়েবি অ্যাওয়ার্ড জয় করে।[১১] একই বছর ভার্সেল 'এআই এসডিকে' নামে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট অবমুক্ত করে,[১২] যা ডেভেলপারদের জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টে ইন্টারঅ্যাকটিভ স্ট্রিমিং ইন্টারফেস তৈরি করতে সাহায্য করে।[১৩] ২০২৪ সালের মে মাসে ভারসেল একটি ফান্ডিং রাউন্ডে ২৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করে, যার ফলে কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ৩.২৫ বিলিয়ন ডলার।[৩]

২০২৫ সালের সেপ্টেম্বরে সিইও গিয়েরমো রাউচ গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষায় এর প্রয়োগ নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করলে ভারসেল তীব্র সমালোচনার মুখে পড়ে।[১৪][১৫] এর প্রতিবাদে অনেক ব্যবহারকারী ভারসেল থেকে তাদের অ্যাপ্লিকেশন সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।[১৫]

অধিগ্রহণ

[সম্পাদনা]

ভারসেল বেশ কিছু কোম্পানি অধিগ্রহণ করেছে:

  • ২০২১ সালের ডিসেম্বরে ভারসেল 'টার্বোরিপো' অধিগ্রহণ করে।[১৬]
  • ২০২২ সালের অক্টোবরে তারা 'স্প্লিটবি' অধিগ্রহণ করে।[১৭]
  • ২০২৫ সালের জানুয়ারিতে ওপেন সোর্স রিয়েক্ট কম্পোনেন্টে বিনিয়োগ বাড়াতে 'ট্রেমর' অধিগ্রহণ করে।[১৮]
  • ২০২৫ সালের জুলাই মাসে ভারসেল 'নাক্সটল্যাবস' অধিগ্রহণ করে।[১৯][২০]

স্থাপত্য

[সম্পাদনা]

ভার্সেলের স্থাপত্য মূলত কম্পোজেবল আর্কিটেকচার-এর ওপর ভিত্তি করে তৈরি। এর ডিপ্লয়মেন্টগুলো মূলত গিট রিপোজিটরি, ভার্সেল সিএলআই অথবা ভার্সেল রেস্ট এপিআই-এর মাধ্যমে সম্পন্ন করা হয়। ভার্সেল ম্যাক অ্যালায়েন্স-এর একটি অন্যতম সদস্য।

ভারসেলের মাধ্যমে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে গিটহাব, গিটল্যাব এবং বিটবাকেট রিপোজিটরি সমর্থিত।[b ১] প্রতিটি ডিপ্লয়মেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে `vercel.app` ডোমেইনের অধীনে একটি সাবডোমেইন বরাদ্দ করা হয়,[২১] তবে ভারসেল কাস্টম ডোমেইন ব্যবহারের সুবিধাও প্রদান করে।[b ১]

ভারসেলের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার মূলত অ্যামাজন ওয়েব সার্ভিসেস ব্যবহার করে।

২০২৫ সালে ভারসেল 'ফ্লুইড' নামে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার মডেল প্রবর্তন করে। এটি একটি লোকাল রিজিয়নের ইন্সট্যান্সকে প্রথাগত সার্ভারের মতো একই সাথে একাধিক রিকোয়েস্ট হ্যান্ডেল করার সক্ষমতা দেয়, পাশাপাশি সার্ভারলেস সিস্টেমের মতো স্থিতিস্থাপকতা বজায় রাখে।[২২]

তথ্যসূত্র

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  1. 1 2 So, Preston (৯ সেপ্টেম্বর ২০২১)। Gatsby: The Definitive Guide। O'Reilly Media। পৃ. ৩৬৭। আইএসবিএন ৯৭৮১৪৯২০৮৭৪৮৯।

উদ্ধৃতিসমূহ

[সম্পাদনা]
  1. 1 2 MacManus, Richard (২০ জুলাই ২০২০)। "How Vercel Frees Frontend Developers from Backend Burden"। The New Stack। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  2. ↑ Lawson, Lorraine (৫ ফেব্রুয়ারি ২০২৫)। "Vercel Rolls Out More Cost-Effective Infrastructure Model"। The New Stack। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।
  3. 1 2 3 Tong, Anna (১৬ মে ২০২৪)। "Exclusive: Vercel completes $250 mln Series E round at $3.25 bln valuation"। Reuters। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  4. ↑ "Vercel Introduces SDK for Building AI Apps with React and Svelte"। CMS Critic। ১৯ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  5. ↑ MacManus, Richard (৩১ আগস্ট ২০২৩)। "Vercel's Next Big Thing: AI SDK and Accelerator for Devs"। The New Stack। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  6. 1 2 Pimentel, Benjamin (২১ এপ্রিল ২০২২)। "The 29-year-old founder of Vercel used this pitch deck to raise $21 million from investors like Accel and GitHub's CEO to build faster websites"। Business Insider। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
  7. ↑ Carey, Scott (২১ ফেব্রুয়ারি ২০২২)। "Vercel, Netlify, and the new era of serverless PaaS"। InfoWorld। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
  8. ↑ Krill, Paul (২ জুন ২০১৪)। "Socket.IO JavaScript framework ready for real-time apps"। InfoWorld। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২।
  9. ↑ Anderson, Tim (২২ এপ্রিল ২০২০)। "News sure to ex-Zeit: Next.js company reborn as Vercel"। The Register। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২।
  10. ↑ Lardinois, Frederic (২৩ জুন ২০২১)। "Vercel raises $102M Series C for its front-end development platform"। TechCrunch। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
  11. ↑ "Webby Winner, v0 from Vercel"। WebbyAwards.com। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫।
  12. ↑ "Vercel Introduces SDK for Building AI Apps with React and Svelte"। CMS Critic। ১৯ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  13. ↑ MacManus, Richard (৩১ আগস্ট ২০২৩)। "Vercel's Next Big Thing: AI SDK and Accelerator for Devs"। The New Stack। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
  14. ↑ "Netanyahu holds quiet AI talks with U.S. tech executives in New York"। ctech (ইংরেজি ভাষায়)। ৩০ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫।
  15. 1 2 Lyon, Jacob (৩০ সেপ্টেম্বর ২০২৫)। "Vercel faces user exodus after CEO picture with Benjamin Netanyahu"। Protos (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
  16. ↑ Lardinois, Frederic (৯ ডিসেম্বর ২০২১)। "Vercel acquires Turborepo"। TechCrunch। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
  17. ↑ Dee, Katie (২৫ অক্টোবর ২০২২)। "Vercel announces Next.js 13 along with the acquisition of Splitbee"। SD Times। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২।
  18. ↑ Occhino, Tom (২২ জানুয়ারি ২০২৫)। "Vercel acquires Tremor to invest in open source React components"। Vercel (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫।
  19. ↑ Chopin, Sébastien (৮ জুলাই ২০২৫)। "NuxtLabs is joining Vercel"। NuxtLabs। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
  20. ↑ "NuxtLabs joins Vercel"। Vercel। ৮ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
  21. ↑ Tyson, Matthew (২১ এপ্রিল ২০২২)। "Go serverless with Vercel, SvelteKit, and MongoDB"। InfoWorld। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২।
  22. ↑ Lawson, Lorraine (৫ ফেব্রুয়ারি ২০২৫)। "Vercel Rolls Out More Cost-Effective Infrastructure Model"। The New Stack। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।